বাড়তে চলেছে তাপমাত্রা
দি নিউজ লায়ন ; বাড়তে চলেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা বাড়লেও ভোর ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়বে উষ্ণতার পারদ। শীতকে সরিয়ে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ভিড়। যা জম্মু ও কাশ্মীরে উত্তুরে হাওয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে।
তার উপর বঙ্গোপসাগর থেকে বইছে পূবালী হাওয়া। জোড়া ফলায় একদিকে যেমন উত্তর-পূর্ব ভারতে দুর্যোগের পূর্বাভাস তৈরি হয়েছে, তেমনই সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে মকর সংক্রান্তির আগে আবার ঘুরে দাঁড়াতে পারে শীত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ বজায় থাকবে। যদিও তা আরও কিছুটা কম হতে পারে বলেই পূর্বাভাস। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা চড়বে কলকাতাসহ অন্যান্য জেলায়।

Post a Comment